প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং গ্রামার স্কুলের উদ্যোগে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ৯ এপ্রিল আয়োজন করা হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিল্পী কে এম এ কাইয়ুম। অতিথি ছিলেন চিটাগাং গ্রামার স্কুলের পরিচালক বিলকিস ইকবাল দাদা, শিরিন ইস্পাহানি ও স্কুলের প্রধান শিক্ষক তহসিন খান।
অনুষ্ঠানে ছিল বাংলা নববর্ষের গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশনা। এরপর মঞ্চস্থ হয় নাটিকা। বিজ্ঞপ্তি।