চিটাগাং গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং গ্রামার স্কুল (ন্যাশনাল কারিকুলাম) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০ েফব্রুয়ারি দামপাড়ার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান। কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ শাহজাহান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এই ধরনের প্রতিযোগিতা খুবই প্রয়োজন। হার জিত প্রতিযোগিতার একটি অনিবার্য বিষয় কিন্তু খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখাটাই ক্রীড়া প্রতিযোগিতার মূল প্রেরণা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বেগম ফারহাত খান, প্রধান শিক্ষক তহসিন খান।
প্রায় ৭০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎসাহী পদচারণায় মুখর হয়ে ওঠে ক্রীড়াঙ্গনটি। বিজ্ঞপ্তি।