চিটাগাং ড্রাই ডক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) ২৭তম বার্ষিক সাধারণ সভা ঢাকার বিএসইসি ভবনে কোম্পানির বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবু হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের মনোনীত প্রতিনিধি মো. নবীউল হক মোল্লা, উপসচিব (বিআ), প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিযুক্ত দুজন পরিচালকসহ সিডিডিএলের পরিচালকমণ্ডলীর সদস্য, বিএসইসির পরিচালনা পর্ষদের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এনামুল বাকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং চেয়ারম্যান কোম্পানির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সভায় ২০১০-১১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং ২০১০-১১ অর্থবছরের নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। চেয়ারম্যান তাঁর বক্তৃতায় ২০১০-১১ অর্থবছরে নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা ৫২৫ দশমিক ৫১ লাখ টাকার বিপরীতে ৬৩০ দশমিক ৫৪ লাখ টাকা মুনাফা অর্জন করায় কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।