চিটাগাং মাল্টিমিডিয়া স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম যুবসমাজ ও শিক্ষার্থীদের অবক্ষয় ও অনৈতিকতা থেকে দূরে রাখার লক্ষ্যে তাদের সার্বিক গতিবিধির ওপর নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৩ মার্চ হাটহাজারীর মদুনাঘাটে একটি সামাজিক কেন্দ্রে চিটাগাং মাল্টিমিডিয়া স্কুলের যুগপূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্কুলের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকী ও এনসিসি ব্যাংক মদুনাঘাট শাখার ব্যবস্থাপক সৈয়দ হাসানুদ্দৌলা।
শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ মুহাম্মদ ইদ্রিস আলম।
মুহাম্মদ ফারুক চৌধুরী ও হোসনে আরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ ফারুক চৌধুরী, নাছির উদ্দিন, ফরিদুল আলম প্রমুখ। পরে স্কুল কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।