প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভা গত ২৯ আগস্ট সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। বক্তব্য দেন এস এম মর্তুজা হোসাইন, খায়রুল ইসলাম, বেলায়েত হোসেন, আবদুল জব্বার, হাসান দস্তগীর, মোস্তাক আহমেদ চৌধুরী, আহমেদ হোসাইন, আনোয়ার উল্লাহ, হায়দার হোসেন, সৈয়দ আই এম ইফতেখার উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, নাজিম উদ্দিন, আলীমুর বাগী, মো. ইয়াসিন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স ফি, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং এর মূল্য পুনর্নির্ধারণের দাবি জানান। বিজ্ঞপ্তি।