চিটাগাং লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের ২০১৪-১৫ সেবাবর্ষের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এতে সভপতিত্ব করেন মনোনয়ন কমিটির চেয়ারম্যান লায়ন নাজমুল হক। সভায় জিকে লালাকে সভাপতি, মেসবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সামশুল হক সরকারকে ট্রেজারার নির্বাচিত করে ২৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন প্রথম সহসভাপতি মুর্তজা তৌফিকুল ইসলাম, দ্বিতীয় সহসভাপতি সিরাজুল ইসলাম, তৃতীয় সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া জামান, যুগ্ম ট্রেজারার মো. ইমরান, মেম্বারশিপ চেয়ারম্যান মোসলেহ উদ্দিন খান ও লিও এডভাইজার রাজিব সিনহা। বিজ্ঞপ্তি।