চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপ​তি, সাধারণ সম্পাদক
সভাপ​তি, সাধারণ সম্পাদক

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে মোহাম্মদ ইউসুফ সভাপতি ও মোহাম্মদ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ওবায়দুল-দেলোয়ার ও ইউসুফ-লিটন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়। রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিটির সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনী ফলাফলে সভাপতি ব্যতীত অন্য সব পদে ওবায়দুল-দলোয়ার প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি আবুল বশর এবং পরিচালক নুর রহমান, জাকির হোসেন ও তপন চন্দ্র নাথ। নির্বাচনে ২৯৯ জন ভোটারের মধ্যে ২৮৭জন ভোটার ভোট দেন। সমিতির কার্যালয়ে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিটির অপর দুই সদস্য সাংবাদিক নুরুল আমিন চৌধুরী ও স্বপন দত্ত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।