ছোটকু দাদির কাছে চিঠি লিখছিল। ‘দাদিইইইই! কেমন আছওওও? আমি ভালোওওওও!...’পেছনে এসে দাঁড়ালেন মা। বললেন, ‘সেকি! তুই এভাবে লিখছিস কেন?ছোটকু: দাদি তো কানে কম শোনেন, তাই চির্যাকার করে বলছি!জলিলকে চিঠি পড়ে শোনাচ্ছিল ঝন্টু। এ সময় সেখানে এসে হাজির বাবলু।বাবলু: কিরে ঝন্টু, চিঠি পড়ে শোনাচ্ছিস ভালো কথা। কানে তুলা গুঁজে রেখেছিস কেন?ঝন্টু: জলিলের প্রেমিকার চিঠি তো, জলিল চায় না আমি তার চিঠির কথা শুনে ফেলি!ছোট্ট মলি বসে আঁকিবুঁকি করছিল।মা বললেন, ‘মলি মা আমার, কী করছ?’মলি: বান্টিকে চিঠি লিখছি মা।মা: কিন্তু তুমি তো এখনো লিখতে জানো না।মলি: বান্টিও এখনো পড়তে জানে না মা।পোস্ট অফিসে গিয়ে বলছেন সরদারজি, ‘দেখুন তো, আমার নামে কোনো চিঠি এসেছে কি না?’পোস্টমাস্টার: আপনার নাম কী?সরদারজি: আপনি বুদ্ধু নাকি? খামের ওপর নামটা দেখে নিলেই পারেন!চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গেছে নিতু।কর্মকর্তা: চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।নিতু: সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।কর্মকর্তা: তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!শাহীন গেছে পোস্ট অফিসে।শাহীন: আমি এই চিঠিটা পোস্ট করতে চাই।কর্মকর্তা: হুম। প্রাপকের ঠিকানা কী লিখব?শাহীন: জাতীয় জাদুঘর।কর্মকর্তা: কিছু মনে করবেন না, আপনি জাদুঘরে চিঠি পাঠাচ্ছেন কেন?শাহীন: কারণ, আমি শুনেছি আপনারা চিঠি পৌঁছাতে অনেক দেরি করেন। যত দিনে চিঠিটা পৌঁছবে, তত দিনে চিঠির নিশ্চয়ই একটা প্রত্নতাত্ত্বিক মূল্য তৈরি হবে।মালাকে চিঠি লিখেছে জনি। ‘প্রিয় মালা, আমাকে যদি তুমি ভালোবেসে থাক, তাহলে চিঠিটা পড়ো। আর যদি ভালো না বাসো, তাহলে আমাকে চিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়োনি!’বড় কর্তার সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়নটা হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।বড় কর্তা: এই, কাজের কাজ তো কিছু করিস না। হাতে কী?পিয়ন: স্যার চিঠি।বড় কর্তা: কোন ছাগলের চিঠি?পিয়ন: স্যার আপনার।বড় কর্তা: কোন গাধা লিখেছে?পিয়ন: স্যার আপনার বাবা!সংগ্রহ: মো. সাইফুল্লাহ