চিঠিতে ডারউইনের আবেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবর্তনবাদের প্রবক্তা ও প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইনের (১৮০৯-১৮৮২) ব্যক্তিগত চিঠিপত্রের একটি সংকলন শিগগিরই ইন্টারনেটে প্রকাশিত হতে যাচ্ছে। গবেষকেরা জানান, ঘনিষ্ঠ বন্ধু ও উদ্ভিদবিজ্ঞানী জোসেফ ডাল্টন হুকারকে (১৮১৭-১৯১১) লেখা এসব অপ্রকাশিত চিঠিতে ব্যক্তি ডারউইনের চরিত্রের আবেগপ্রবণ দিক ফুটে উঠেছে। একটি চিঠিতে ডারউইন লিখেছিলেন নিজের পুত্রবধূ অ্যামির মৃত্যুশোক সম্পর্কে। ফ্রান্সিসের স্ত্রী অ্যামি সন্তান প্রসবকালে ১৮৭৬ সালে মারা যান। এ ছাড়া বিবর্তনবাদ সম্পর্কে হুকারকেই প্রথম চিঠির মাধ্যমে জানিয়েছিলেন ডারউইন। অনলাইন সংকলনে ঠাঁই পাবে দুই বন্ধুর অন্তত এক হাজার ৪০০ চিঠি। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে চিঠিগুলো সংরক্ষিত রয়েছে। বিবিসি।