চিঠির কাছে আবেদনপত্রের চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রলোক গাড়িতে উঠেই আমার হাত থেকে পেপারটা নিয়ে বলবেন, হইছে, আর পড়া লাগবে না, এখন একটু আমি পড়ি! দুই দিন পরপর এমন ঘটনা ঘটানোর পরে তৃতীয় দিন প্রায় পাঁচ বছর আগের পত্রিকা নিয়ে উঠলাম। এদিনও ছিনিয়ে নিয়ে পড়া শুরু করলেন।পত্রিকা যতই পড়ছেন ততই ভদ্রলোক অবাক হচ্ছেন। প্রথমে আবিষ্কার, ‘ব্যারিস্টার মইনুল হোসেন উপদেষ্টা হয়েছেন!’ অন্য কলিগরা চেঁচিয়ে উঠলেন, ‘কী বলছেন এসব, কিছু শুনলাম না তো এমন?’পড়তে পড়তে ভদ্রলোক আবার লাফিয়ে ওঠেন, ‘চালের দাম কমেছে, কেজি ৩৫ টাকা! মিনিকেট!’ মনের মধ্যে হেসে খুন। অন্যরা সবাই নড়েচড়ে বসে। ‘কী বলছেন? পেপারে লিখেছে?’ ভদ্রলোক পেপারটা পাশের জনের হাতে দেন। তিনি প্রথমেই ডেট চেক করেন। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, ঠিকই তো!ভদ্রলোক পুরো পথটুকু বেশ মনোযোগের সঙ্গে পেপারটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন, একবারও তাঁর মনে হলো না ডেট চেক করার কথা।নামার সময় যখন পত্রিকা ফেরত দিতে চাইলেন, বললাম, ‘ওটা আজকে আপনার জন্যই এনেছি!’ভদ্রলোক এবার আরও অবাক হলেন। তবে কিছু না বলে পত্রিকা নিয়ে তাঁর রুমে চলে গেলেন। কৌশিক আহমেদপ্রিয় চিঠি,তোর কাছে তোকেই লিখছি। কেমন আছিস? আমার হাল মোটেও ভালো না।আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম না, ছিলাম একে অন্যের পরিপূরক। পরীক্ষার প্রশ্নে তুই অথবা আমি থাকতাম। এখনো থাকি। তবে বাস্তবে কাজে আসে না আর।তাও তো তোকে রোমান্টিক মানুষ মনে রেখেছে, আমি তো সেখানেও নেই। কেবল বাংলা দ্বিতীয় পত্র বইয়ের খাতায় রয়ে গেছি। অথচ কী দিনই না ছিল তখন! ছুটি প্রার্থনা, অফিস কামাই, জরিমানা মঞ্জুর, হাসপাতাল চাইসহ যেকোনো কাজে আমাকে ছাড়া উপায়ই নাই। আজ দেখো কী অবস্থা। দেশের অবস্থা এতই খারাপ, স্কুলে না গেলে কারণ দর্শানো নোটিশ দিতে হয়, কিন্তু আবেদনপত্র লাগে না। অথচ আমাদের বিভাগে কারণ দর্শানো নোটিশ নামের কেউ ছিল না। তোর মনে আছে মানপত্রের কথা? বেচারা নিজেরই কোনো মান নেই, নাম দিয়েছে মানপত্র। খেয়েদেয়ে মেদ জমিয়ে সাইজ বড় করত বলে ছাত্ররা পরীক্ষার খাতায় তাকে লিখতই না অথচ কী ভাবটাই না ধরত। সারা বছর অপেক্ষা করত, কখন কে বিদায় নেবে।তবে মানের দিক দিয়ে আমি কিন্তু তোর ওপরেই ছিলাম। তুই অবশ্য মানতি না যে তোকে দিয়ে অপকার হতে পারে। আমি তোর প্রিয়তে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলাম, দেখ, তুই না থাকলে দেশের রোমিওরা মেয়েদের জ্বালাতন করতে পারত না। আমার ভাবটা দেখ, শুরুতেই মাননীয় দিয়ে শুরু। কী সম্মানজনক ব্যাপার! তবে হতাশার কথা, এখন তোকে বা আমাকে কাউকে পাত্তা দেয় না। মানপত্র তো আগে থেকেই পাত্তা পেত না। জরিমানা মওকুফের জন্য আবেদনপত্রের বদলে স্যারকে মেসেজ পাঠায়, চিঠির বদলে ফেসবুকে মেসেজ পাঠায় আর মানপত্রের ধারই তো ধারে না। রিমুভ বাটনে চাপ দিয়েই ফ্রেন্ডলিস্ট থেকে ডিলিট করে দেয়। সভ্যতার এই ক্রান্তিলগ্নের কথা ভাবলে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে যায়। যদি পৃথিবীর বুক থেকে ফেসবুক বা মুঠোফোন বিলীন করে দেওয়া যেত, তাহলে আমরা আমাদের হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেতাম।তবু আশায় থাকি এক মনীষীর বাণী নিয়ে। মনীষী বলেছেন, ফর্ম ক্ষণস্থায়ী, ক্লাস চিরন্তন। আশা করছি, একদিন আবার আমরা বাংলা দ্বিতীয় পত্রের বই থেকে উঠে দাপিয়ে বেড়াব প্রেমিকার হাত, হেডমাস্টার অথবা মন্ত্রীর হাতে। সে পর্যন্ত ভালো থাকিস।ইতি তোরআবেদনপত্র (দরখাস্ত)