চিঠিরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্দারজি তাঁর বন্ধুকে চিঠি লিখছেন। প্রিয় রফিক,বহুদিন পর তোমাকে লিখছি। আস্তে আস্তে লিখছি, কারণ আমি জানি তুমি দ্রুত পড়তে পারো না...ভোলা মিঞাকে ফোন করেছে তার প্রেমিকা। শুরুতেই ধমক দিয়ে প্রেমিকা বলল, এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত? ভোলা মিঞা: তোমাকে ফোন করেছিলাম তো! একটা মহিলা কণ্ঠ বলল, ‘প্লিজ, ট্রাই লেটার’। তাই লেটার পাঠানোর ট্রাই করলাম!মানসিক হাসপাতালের এক রোগী একমনে কী যেন লিখছেন।চুপি চুপি পেছনে এসে দাঁড়ালেন ডাক্তার। বললেন, কী হে, চিঠি লিখছেন নাকি? রোগী: হু।ডাক্তার: কাকে লিখছেন?রোগী: নিজেকে।ডাক্তার: বাহ্! ভালো তো। তা কী লিখলেন?রোগী: আপনি কি পাগল নাকি মশাই? সবে তো চিঠিটা লিখছি। চিঠি পাঠাব, দুদিন বাদে চিঠিটা পাব, খুলে পড়ব। তারপর তো বলতে পারব কী লিখেছি!শফিকের কাছে টাকা ধার চেয়ে চিঠি পাঠিয়েছেন আবুল। শফিক জানেন, আবুল লোকটা ভালো না। একবার টাকা পেলেই হলো, ফেরত দেওয়ার সময় তার টিকিটিও পাওয়া যাবে না। এদিকে মুখের ওপর না করে দিলেও ভালো দেখা যায় না। বুদ্ধি করে শফিক লিখলেন, ‘আবুল সাহেব, আপনার চিঠিটা ভুল করে অন্যের ঠিকানায় চলে গেছে। আমি পাইনি। তাই টাকা পাঠাতে পারলাম না।’হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলেন এক ভদ্রলোক। পোস্টমাস্টারের কাছে গিয়ে বললেন, এই যে ভাই শুনছেন, আমার স্ত্রী হারিয়ে গেছে।পোস্টমাস্টার: তো পোস্ট অফিসে এসেছেন কেন? থানায় যান।লোক: ওহ্্! তাই তো! দুঃখিত ভাই। আসলে খুশিতে কী যে করব, বুঝে উঠতে পারছি না!মন্টু আর মলির মধ্যে ভীষণ প্রেম। দিনভর কথা বলতে বলতে মোবাইলটা তাদের কানের অংশ হয়ে উঠেছে। একদিন মন্টু বলল, ওগো শুনছ, শুনলাম মোবাইলে এত বেশি কথা বললে নাকি অসুখ-বিসুখ করতে পারে। চলো, আমরা এবার নতুন কিছু করি। পুরোনো দিনে ফিরে যাই। এখন থেকে আমরা চিঠি আদান-প্রদান করব।শুনে মলি বলল, হু। তা তো ভালোই বলেছ গো। কিন্তু চিঠি দেব কী করে?মন্টু: কেন? প্রাচীনকালের মতোই। কবুতরের পায়ে বেঁধে!ব্যস। পরদিন থেকে শুরু হলো চিঠি আদান-প্রদান। চিঠি আসে, চিঠি যায়। কবুতর বেচারার ত্রাহি ত্রাহি দশা! একসময় মলির কাছে উড়ে এল কবুতর, কিন্তু পায়ে কোনো চিঠি বাঁধা নেই। নিয়ম ভেঙে মন্টুকে ফোন করে বসল মলি, কী গো, কবুতরের পায়ে তো কিছু বাঁধা নেই। তুমি কিছু লেখোনি?মন্টু: আহ! বুঝলে না? ওটা মিসকল ছিল!তানিমের কাছ থেকে টাকা ধার করেছিল নিপুণ। দিন যায় মাস যায়, নিপুণ তো আর টাকা ফেরত দেয় না। একদিন পাওনা টাকা ফেরত চেয়ে নিপুণের কাছে চিঠি পাঠাল তানিম।বেশ কদিন বাদে এল উত্তর।বন্ধু তানিম, কেমন আছো? অনেক দিন তোমার দেখা নেই। তোমার চিঠি পেয়েছি। আমি অত্যন্ত দুঃখিত, এত দিন তোমার টাকাটা দিতে পারিনি বলে। আজ চিঠির সঙ্গে টাকা পাঠিয়ে দিলাম। ইতি নিপুণ।পুনশ্চ: ওহ হো! খামের ভেতর টাকা রাখার আগেই ভুল করে চিঠি সমেত খামের মুখটা বন্ধ করে ফেলেছি। তাই আর টাকাটা দেওয়া হলো না। পরেরবার পাঠাব অবশ্যই।সংগ্রহ: মো. সাইফুল্লাহ