চিতই না ভাপা পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শীত মানেই পিঠা। তবে যে পিঠা দুটি সহজেই পাওয়া যায় সেই দুটি পিঠা হলো চিতই পিঠা ও ভাপা পিঠা। শীতকালের খুব জনপ্রিয় দুটো পিঠা হলো চিতই আর ভাপা। দুটি পিঠার মধ্যে কোনটি খাবেন? এ বিষয়ে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো।
চিতই পিঠা
চিতই পিঠা

চিতই পিঠা

১. চালের গুঁড়া—পিঠাভেদে নানা ধরনের চালের গুঁড়া ব্যবহার করা হয়। এতে প্রায় ৯০ শতাংশ শর্করা, ৮ শতাংশ প্রোটিন আর ২ শতাংশ চর্বি থাকে।

২. চিতই পিঠা কার্বোহাইড্রেটে ভরপুর, যা আমাদের শরীরে কাজ করার শক্তি জোগায়।

৩. এই পিঠা প্রচণ্ড তাপে বানানো হয় বলে জীবাণুও সব মরে যায়।

৪. অধিক শর্করার উপস্থিতির জন্য এই পিঠা শরীরে শক্তির চাহিদা মেটায়।

৫. আতপ বা সাদা চালের গুঁড়া ম্যাগনেশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদির খুব ভালো উৎস হিসেবে কাজ করে।

৬. এই পিঠা খাওয়া হয় শুঁটকি বা ধনে পাতার ভর্তা দিয়ে। এসব উপাদানে ক্যালরি অনেক কম। যা স্বাস্থ্যকর।

ভাপা পিঠা
ভাপা পিঠা

ভাপা পিঠা

১. শীতে খাবারের পর মিষ্টি খেতে ইচ্ছা করলে একটা ভাপা পিঠা খেয়ে নিতে পারেন।

২. আতপ বা সাদা চালের গুঁড়া ম্যাগনেশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদির খুব ভালো উৎস হিসেবে কাজ করে।

৩. নারকেলের উপস্থিতি শুধু পিঠার স্বাদই না, বাড়ায় এর পুষ্টিগুণও।

৪. ভাপার একটি মূল উপাদান একটা মাঝারি আকারের নারকেলে ১৪০৫ ক্যালরি শক্তি, ৩০-১৫০ মিলি পানি, চর্বি ও ফাইবার থাকে।

৫. নারকেল ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি খনিজ উপাদানও পর্যাপ্ত পরিমাণে থাকে।

৬. এই পিঠার অন্যতম উপাদান চালের গুঁড়া স্বাস্থ্যসম্মত আর কম ক্যালরিযুক্ত খাবার। তাই এই খাবার চর্বিকে সবদিক দিয়েই দূরে রাখতে সক্ষম।