চিত্রনাট্য অনুধাবন ও রচনাবিষয়ক চলচ্চিত্র কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আয়োজনে ২৩ ও ২৪ ডিসেম্বর দুই দিনব্যাপী চিত্রনাট্য অনুধাবন ও রচনাবিষয়ক চলচ্চিত্র কর্মশালা থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।কর্মশালা পরিচালনা করবেন শৈবাল চৌধুরী। এতে বিশ্বখ্যাত বিভিন্ন চলচ্চিত্রের খণ্ডাংশ প্রদর্শনের মাধ্যমে চিত্রনাট্য রচনা সম্পর্কে প্রায়োগিক ধারণা দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিদের ২০ ডিসেম্বরের মধ্যে চলচ্চিত্রকেন্দ্রের নন্দন কানন কার্যালয়ে নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭৫৫৫৪১৩৮৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।