চিত্রশিল্পী চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মগবাজারে এম (মোহাম্মদিয়া) আর্ট নামে তাঁর একটি দোকান ছিল। ছবি ও বিভিন্ন স্থিরচিত্র এঁকে তিনি সেগুলো সরবরাহ করতেন। আবার বিভিন্ন ছবি নিজেও বিক্রি করতেন। কিন্তু দোকানের উপার্জনে তাঁর দুই স্ত্রীর সংসার ঠিকমতো চলছিল না। তাই পরে আমিন উদ্দিন ওরফে রানা জড়িয়ে পড়েন গাড়ির যন্ত্রাংশ (মোটর পার্টস) চুরিতে।রোববার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অকপটে সাংবাদিকদের কাছে এসব কথা স্বীকার করেন রানা (৫৮)। ‘নরসিংদীর ঘোড়াশালে নিজের স্ত্রীর প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলে কিছুদিন শিক্ষার্থীদের আর্টের ক্লাসও নিয়েছিলাম। পরে টাকার লোভে গাড়ির যন্ত্রাংশ চুরিতে জড়িয়ে পড়ি।’গ্রেপ্তার হওয়া আমিন উদ্দিন নরসিংদী জেলার পলাশ উপজেলার চর ঘোড়াশাল গ্রামের জনৈক কমর উদ্দিনের ছেলে। বর্তমানে গাজীপুর জেলার জয়দেবপুর থানার বসুগাঁওয়ে একটি বাড়িতে তিনি থাকেন। আমিন উদ্দিনের সঙ্গে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের আরও দুই হোতা গ্রেপ্তার হয়েছে। তারা হলো আজিজুল শেখ ও তাজুল ইসলাম ওরফে বাবুল।আমিন উদ্দিনের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও আঁকাআঁকিতে ভালো দখল ছিল। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ বলেন, ‘সে একজন ভালো চিত্রশিল্পী। সঙ্গ দোষে সে নষ্ট হয়েছে। তাঁকে ১০ মিনিট সময় দিলে সে আপনার ছবিও হুবহু এঁকে দিতে পারবে।’মগবাজারে তাঁর আর্টের দোকানের পাশে জনৈক ছিদ্দিকের একটি গাড়ির যন্ত্রাংশের দোকান ছিল। ২০০৬ সালে সিদ্দিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। সিদ্দিক তাঁকে গাড়ির যন্ত্রাংশ চোরদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর দোকান বন্ধ করে দিয়ে গাড়ির যন্ত্রাংশ চুরির ব্যবসায় নামে। প্রথমে আমিন চুরি করলেও বছর দুয়েক ধরে সংঘবদ্ধ ডাকাতিতে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ। উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ জানিয়েছেন, আমিন উদ্দিন রানা প্রায় অনেক বছর ধরে গাড়ির যন্ত্রাংশ চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। আমিন উদ্দিন জানান, সিদ্দিকই তাঁকে এ কাজে এনেছে। অনেকবার সে ডাকাতি ছেড়ে এলেও ছিদ্দিক তাঁকে বারবার পুলিশের মাধ্যমে মামলায় জড়িয়ে দেয়।তাঁর দাবি, এসব মামলার খরচ জোগাতে তাঁকে আবারও গাড়ির যন্ত্রাংশ চুরিতে নামতে হয়।পুলিশ জানায়, গত বছর গাড়ির যন্ত্রাংশ চুরির একটি মামলায় আমিনকে ডবলমুরিং থানা পুলিশ একবার গ্রেপ্তার করেছিল। প্রায় সাত মাস জেল খেটে বের হয়ে সে আবারও এ পেশায় জড়িয়ে পড়ে। আমিনের দলে চার-পাঁচজন রয়েছে। আমিন জানান, নগরের বিবিরহাট এলাকার গাউছিয়া মার্কেটের চার-পাঁচজন গাড়ির যন্ত্রাংশ বিক্রেতা আছেন যারা চুরি-ডাকাতির জন্য অগ্রিম টাকা দিয়ে বুকিং দেন। তবে তাঁর সঙ্গে এদের কারও যোগাযোগ নেই বলে তিনি জানান। তাঁর দাবি, সিদ্দিকই এদের সঙ্গে চুক্তি করে।আমিন জানান, বাসাবাড়ি ডাকাতির চেয়ে গাড়ির যন্ত্রাংশ খুলে নেওয়া সহজ। এগুলো দামও চড়া। বাজারে চাহিদাও বেশি। বিক্রিতে কোনো সমস্যা হয় না। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ বলেন, চুরি-ডাকাতির আগে পুরো এলাকা তারা রেকি করে। এরপর নির্দিষ্ট বাড়ি টার্গেট করে আগে সেখানে কুকুর কিংবা নৈশপ্রহরী আছে কিনা সেটা নিশ্চিত হন। কুকুর থাকলে চুরির জন্য একরকম কৌশল এবং দারোয়ান থাকলে আরেক রকম কৌশল নেন। আমিন জানান, দুই স্ত্রী মিলিয়ে তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। কিন্তু স্ত্রী-সন্তানদের কেউই তাঁর সঙ্গে থাকে না। তাঁর এক স্ত্রী একটি কিন্ডারগার্টেন স্কুল চালান। আরেক স্ত্রীর ছেলেরা ব্যবসা করে