চিত্রশিল্পী রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বিমূর্ত চিত্র এঁকেছেন শিল্পী ডোনাল্ড বব। নিজের আঁকা চিত্রের দিকে নিজেই ভ্রু কুঁচকে তাকিয়ে ছিলেন তিনি। এমন সময় এক ভক্ত পাশে এসে দাঁড়ালেন। বললেন, ‘বাহ্্! চমৎকার এঁকেছেন! তা কিসের ছবি আঁকলেন বলুন তো?’ডোনাল্ড বললেন, ‘একটা নারীমূর্তি’।ভক্ত বললেন, ‘হু হু! ভালো তো!’ডোনাল্ড হতাশ কণ্ঠে বললেন, ‘কিন্তু আমি তো অভিনেত্রী লিলি বিরিয়ানকে আঁকতে চেষ্টা করছিলাম।’‘ও! তা হলে আপনি বরং নারীমূর্তিটির নাকটা একটু ছোট করে দিন।’ পরামর্শ দেওয়ার চেষ্টা করল ভক্ত।ডোনাল্ড এবার বিরক্তি নিয়ে বললেন, ‘আরে, ওটাই তো খুঁজছি!’দীর্ঘক্ষণ ধরে আঁকায় মনোনিবেশ করতে চেষ্টা করছেন শিল্পী হরিপদ। কিন্তু মডেল মেয়েটা এত নড়াচড়া করছে, বারবারই তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটছে। একসময় রেগেই গেলেন হরিপদ। আঁকার চেয়ার থেকে উঠে মডেল মেয়েটার দিকে এগিয়ে গেলেন। এবং চটাস করে মেয়েটার গালে একটা চড় বসিয়ে দিলেন!হতভম্ব হয়ে মেয়েটা বলল, ‘আপনি বুঝি আপনার সব মডেলকেই এভাবে মারেন?’হরিপদ বললেন, ‘কখনোই না। এর আগে আমি চারটা মডেলের ছবি এঁকেছি। তারা কেউই তোমার মতো নড়াচড়া করেনি।’মেয়েটা একটু দুখী দুখী স্বরে বলল, ‘কোন মডেলের ছবি এঁকেছেন, দেখি।’হরিপদ একটা থালা, দুটো গ্লাস, একটা আধ খাওয়া পেঁপে আর একটা ফুলদানির ছবি বের করে দেখালেন!একটি প্রদর্শনীর আয়োজক বলছেন একজন চিত্রশিল্পীকে, ‘আপনার জন্য একটি সুসংবাদ এবং একটি দুঃসংবাদ আছে।’চিত্রশিল্পী: বলুন, শুনি।আয়োজক: গতকাল সন্ধ্যায় এক লোক এসেছিল প্রদর্শনীতে। সে আমাকে ডেকে আপনার আঁকা ছবিগুলো দেখিয়ে বলল, ‘এই লোকের মৃত্যুর পর তাঁর আঁকা ছবিগুলোর দাম কেমন হতে পারে?’ আমি বললাম, ‘অবশ্যই খুব চড়া দাম হবে।’ লোকটা আমার উত্তরে সন্তুষ্ট হয়ে আপনার আঁকা ১৫টা ছবিই কিনে নিয়ে গেল।চিত্রশিল্পী: বাহ্্! এ তো দারুণ খবর।আয়োজক: আর দুঃসংবাদটাও শুনুন। লোকটা আর কেউ নয়, আপনার ব্যক্তিগত চিকিৎসক!এক ধনাঢ্য ব্যক্তি একবার পাবলো পিকাসোকে মোটা অঙ্কের টাকা দিলেন তাঁর স্ত্রীর ছবি এঁকে দেওয়ার জন্য। পিকাসো এঁকে দিলেন। ছবি দেখে ধনাঢ্য ব্যক্তিটি খুবই বিরক্ত হলেন এবং বললেন, ‘এটা মোটেও আমার স্ত্রীর মতো হয়নি।’পিকাসো বললেন, ‘তা হলে কেমন আঁকা উচিত ছিল?’ধনাঢ্য ব্যক্তি পকেট থেকে মানিব্যাগ বের করলেন এবং তাঁর স্ত্রীর একটা পাসপোর্ট সাইজের ছবি বের করে দেখালেন। পিকাসো ছবিটি ফিরিয়ে দিতে দিতে বললেন, ‘হু, ছোট করে আঁকতে হবে, তাই তো?!’শিল্পী পল ক্লিকে একবার প্রশ্ন করা হলো, ‘আপনার আঁকা চিত্রটি আসলে কী?’পল ক্লি উত্তর করলেন, ‘আমার আঁকা চিত্রটি আসলে একটি বিন্দুর, যে কি না খানিকটা হাঁটতে বেরিয়েছে!’একজন শিল্পীকে পাঁচ মাইল লম্বা একটা রাস্তাজুড়ে বিশাল আল্পনা করার কাজ দেওয়া হলো। প্রথম দিন তিনি দুই মাইল পর্যন্ত আঁকলেন, দ্বিতীয় দিন আল্পনা করলেন আরও এক মাইলজুড়ে। তৃতীয় দিন আঁকলেন আধা মাইল। কেউ একজন প্রশ্ন করল, ‘দিনে দিনে আপনার কাজের পরিধি কমছে কেন?’ শিল্পী বললেন, ‘কারণ দিনে দিনে আমি আমার রঙের বাক্সটা থেকে দূরে সরে যাচ্ছি!’ সংগ্রহ: মো. সাইফুল্লাহ