চিত্রশিল্পী রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবট ছবি আঁকছে—এ আর নতুন কি! নতুন খবর হলো, রোবট এখন মানুষের মুখের স্কেচও করছে! তা-ও আবার মাত্র ১০ মিনিটে! ‘রোবটিসেলি’ নামের এই চিত্রশিল্পী রোবট উদ্ভাবন করেছে জার্মানির সেন্টার ফর আর্ট অ্যান্ড মিডিয়ার (জেডকেএম) রোবটল্যাব গ্রুপ। তাদের সঙ্গে হাত লাগিয়েছিলেন ফ্রনহফার ইনস্টিটিউট ফর অপট্রোনিকস এবং সিস্টেম টেকনোলজিস অ্যান্ড ইমেজ এক্সপ্লোইটেশন (আইওএসবি) নামের দুটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, প্রথমে মানুষের মুখের ছবি ক্যামেরা দিয়ে ধারণ করে রোবটিসেলি। তারপর সেটাকে বিশেষ এক সফটওয়্যার দিয়ে রূপান্তর করে স্কেচে। অরেঞ্জ অনলাইন