প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘আন্তবিশ্ববিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী’। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বিটিভির প্রধান শিল্পনির্দেশক জাহিদ মোস্তফা ও চিত্রশিল্পী অশোক কর্মকার। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে সাগর দে, তরিকুল ইসলাম, নাজমুল হুদা এবং সম্মানসূচক পুরস্কার লাভ করেন রিফাত সুরাইয়া ও তানজিনা ইসলাম।