ড. এ এফ ইমাম আলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক। নগরে বিবাহবিচ্ছেদ বেড়ে যাওয়া এবং পরিবার ও সমাজে এর বহুবিধ প্রভাব নিয়ে অলোচনা করেছেন তিনি। কথা বলেছেন নাসির উদ্দিন হায়দার নগরে বিবাহ বচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর কারণ কী?এ এফ ইমাম আলি: সমাজ তো অগ্রসর হচ্ছে; সনাতনী মূল্যবোধের পরিবর্তন, মানুষের সমষ্টিগত চিন্তার পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক চিন্তার প্রসার হচ্ছে। এখন কিন্তু চিন্তার স্বাধীনতা আইনে স্বীকৃত হয়েছে, যেটা আগে ছিল না। এ কারণে বিবাহবিচ্ছেদের হার বেড়েছে বলে মনে হয়।একটু বিস্তারিত বলবেন?এ এফ ইমাম আলি: স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি (মিস-আন্ডারস্ট্যান্ডিং) আগেও ছিল। কিন্তু সেটা সেভাবে প্রকাশ হতো না। কারণ ছোটবেলা থেকে নারীর স্বাধীনতার সামাজিকীকরণ করা হতো। সমাজ ও পরিবারে নারীকে বোঝানো হতো স্বামীর সেবা করা, সংসার চালানোই তাঁদের একমাত্র কাজ। এটা তাঁরা মেনেও নিয়েছিলেন। তাই মেয়েদের কথা বলার স্বাধীনতা ছিল না। কিন্তু এখন সে চিন্তায় পরিবর্তন এসেছে। এর কারণ মেয়েরা এখন শিক্ষিত হচ্ছেন। তাতে তাঁরা ভাবতে পারছেন স্বামী বা স্ত্রী হয়েছে তাতে কী? তাঁদের সমান অধিকার থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সামাজিক মূল্যবোধের পরিবর্তন। নগরায়ণ, শিল্পায়ন, শিক্ষার আধুনিকীকরণ এবং আইনি সুবিধাসহ নানা কারণে মূল্যবোধের পরিবর্তন হচ্ছে। এখন মেয়েরা চাকরি করছেন তাই তাঁরা স্বামীর ওপর নির্ভরশীল নন। এটা অনেক পরিবার, স্বামী মেনে নিচ্ছে না। এর ভালো দিকও আছে আর তা হলো সংসারে অন্তত একজন আয় করলে অভাব কমে যায়। ফলে দম্পতিরা ভালো থাকেন। কিন্তু সাংসারিক টানাপোড়েনের ক্ষেত্রে অর্থনৈতিক টানাপোড়েনও কাজ করে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এসব কাজ করে। তবে আমি মনে করি, মত প্রকাশের সুবিধার কারণে স্বামী-স্ত্রী এখন নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারছেন, আর এটাই বিচ্ছেদের বড় একটা কারণ।বিচ্ছেদ ঠেকাতে সিটি করপোরেশনের সালিসি আদালত কী যথাযথ ভূমিকা রাখতে পারছে?এ এফ এম ইমাম আলী: সালিসি আদালত কার্যকর হতে পারে। কারণ সেখানে দুপক্ষই যথেষ্ট তর্ক করতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বামী-স্ত্রীকে যথেষ্ট সময়ও দেওয়া হয়। কিন্তু কেউ বিচ্ছেদ চাইলে আদালত শেষ পর্যন্ত তা-ই করেন। আমি মনে করি, এ ক্ষেত্রে পরিবারকেই দায়িত্ব নিতে হবে, স্বামী-স্ত্রীর দায়িত্ব আরও বড়। কারণ আদালতে ডিভোর্স নেওয়া হলেও সমাজে এটা ভালোভাবে গ্রহণ করা হয় না। ওয়েস্টার্ন সোসাইটিতে এটা স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজে এটা অতটা গ্রহণীয় নয়। তাই তাঁদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবতে হবে। ভাবতে হবে নিজেদের সন্তানের ভবিষ্যতের কথাও। এখানে কারা বেশি ক্ষতির মুখে পড়েন?এ এফ এম ইমাম আলী: অবশ্যই সন্তান-সন্ততিরা। কারণ স্বামী আবার স্ত্রী পান, স্ত্রী পান স্বামী। কিন্তু ছেলেমেয়েগুলো মা-বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়। আর পরিবারে নেমে আসে অশান্তির কালো ছায়া। এখানে একটা কথা বলতে হয়, আমরা সবাই বলি—মেয়েরা এগিয়ে আসুক। কিন্তু তাঁরা স্বামীর বিরুদ্ধে ন্যায্য অবস্থান নিলে বা ডিভোর্স দিলে আমরাই আবার তা মেনে নিই না। অর্থ্যাৎ সমাজ মূল্যবোধের পরিবর্তন মেনে নেয় না। সে ক্ষেত্রে মেয়েদের কষ্টটা সমাজ বুঝতে চায় না।আপনাকে দন্যবাদএফ এম আলী: আলোকিত চট্টগ্রামের পাঠক এবং আপনাকেও ধন্যবাদ