চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

২৩ অক্টোবর আশা ইউনিভার্সিটি বাংলাদেশের (এএসএইউবি) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট লিগ
২৪ ও ২৫ অক্টোবর ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিপ বিইউপিএল-ফোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বনানীর টিঅ্যান্ডটি মাঠে এই ক্রিকেট প্রতিযোগিতা শেষ হবে আগামী ১ ও ৪ নভেম্বর।

ইউল্যাবে ক্লাব ডে পালিত
১৬ অক্টোবর ইউনিভার্সিটি অব লিবারেল আটস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীদের ক্লাবগুলো নিয়ে ক্লাব ডে আয়োজন করা হয়।

এনইউবিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার
২২ অক্টোবর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।