চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্টে মাতৃভাষা দিবস উদ্যাপনবায়ান্নর ভাষা শহীদদের বীরত্বের কথা স্মরণে ২১ ফেব্রুয়ারি ২০১২ ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটি ক্লাব ফর পারফরমিং আর্টস (ইসিপিএ) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়নবোর্ডের সভাপতি মুহাম্মদ ফরাসউদ্দিন অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এরপর ইস্ট ওয়েস্ট ডিবেটিং ক্লাব, এনভায়রনমেন্টাল ওসোশ্যাল ক্লাব, রোটারেক্ট ক্লাবসেখানে শ্রদ্ধা নিবেদন করে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর পালাক্রমে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন ক্লাবের সদস্য লিংকন, ইমরান, তামান্না, তনুশ্রী ও আশা। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন রানা, নেলসন, তাসমি ও রিজওয়ান। ইসিপিএর সভাপতি আশরাফুর রহমান সেতু বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও শিল্প-সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য বিশেষ দিনগুলোতে দেশীয় সংস্কৃতির আদলে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি।’সবশেষে গীতি-আলেখ্য ‘বায়ান্নর খোকা’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। ২৪ মার্চ গোয়ালন্দ কলেজের রজতজয়ন্তীরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামরুল ইসলাম ডিগ্রি কলেজের বয়স ২৫ বছর পার হয়েছে। এ উপলক্ষে ২৪ মার্চ পালন করা হবে রজতজয়ন্তী উৎসব। ‘এসো মিলি প্রাণের উৎসবে, মাতি নবীন ও প্রবীণের মিলন মেলায়’ স্লোগান সামনে রেখে পুরোদমে চলছে আয়োজনের প্রস্তুতি।এ জন্য কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ১০ মার্চের মধ্যে কলেজ কার্যালয়ে রেজিস্ট্রেশন করতে বা ০১৭১৫৪৭৭৪৯৬ (অধ্যক্ষ) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। কলেজ পরিচালনা কমিটির সভাপতি কাজী কেরামত আলীর তত্ত্বাবধানে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের হাতে একটি করে ক্রেস্ট, টুপি, একটি স্মরণিকা তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।