চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিউক অব এডিনবরাস অ্যাওয়ার্ডগত ২৯ ফেব্রুয়ারি সংখ্যায় ‘দুরন্ত তারুণ্য: ডিউক অব এডিনবরাস অ্যাওয়ার্ড’ শীর্ষক লেখা ছাপা হওয়ার পর অনেক পাঠক ফোনে ও ই-মেইলে যোগাযোগের ঠিকানা জানতে চেয়েছেন। আগ্রহী পাঠকেরা www.deabd.oৎg অথবা ৮৪১৪৩৪৪, ০১১৯৫০৭০৫৬৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।—বি.স.জাহাঙ্গীরনগরে বিতর্কজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাড্স) ১৫-১৮ মার্চ আয়োজন করতে যাচ্ছে ‘খাদ্যনিরাপত্তা’ বিষয়ে ‘আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা ২০১২’। ‘আমাদের পৃথিবী, আমাদের প্রয়াস, ক্ষুধামুক্ত সবুজে নিশ্চিত বসবাস’ স্লোগান সামনে রেখে এই আয়োজনে থাকছে অংশগ্রহণমূলক সেমিনার, ব্যক্তিগত অংশগ্রহণে বক্তৃতা এবং দলগত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা।এতে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি ও দলগুলো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অথবা বিতর্ক সংগঠনের অফিসে যোগাযোগ করতে পারেন, যেখানে ইতিমধ্যে প্রয়োজনীয় চিঠি ও নিয়মাবলি পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ: [email protected], www. juds1997.oৎgইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সিং কর্মশালাইস্টার্ন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইডিডি) যৌথ উদ্যোগে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রায় ৩০০ শিক্ষার্থীকে দুই দিনব্যাপী আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। মূল লেখাপড়ার পাশাপাশি এই প্রশিক্ষণ আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচির উদ্বোধন করেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মাহফুজুর রহমান, বিআইডিডির চেয়ারম্যান সুব্রত রাহা ও নির্বাহী পরিচালক মতিউর রহমান।ইশারা ভাষাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাগত ১৮ জানুয়ারি ‘স্বপ্ন নিয়ে’ পাতায় প্রকাশিত ‘ইশারায় কথা হোক’ শিরোনামে প্রকাশিত ফিচারে একটি তথ্যবিভ্রাট লক্ষ করা গেছে। ফিচারটিতে ছাপা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে সাভারে অবস্থিত সেন্টার ফর ডিজ-অ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত ১৫ দিনব্যাপী বাংলা সংকেত ভাষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।’ প্রকৃত ঘটনাটি হচ্ছে, ওই কর্মশালাটি সেন্টার ফর ডিজ-অ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ভাষাবিজ্ঞান বিভাগের ২০ জন শিক্ষার্থী অংশ নেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।—বি.স.