চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুয়েটের তড়িৎকৌশল অ্যালামনাইগাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক সভায় সংগঠনটির ১৩ সদস্যের কমিটি গঠিত হয়।তড়িৎকৌশল বিভাগের প্রধান বশির উদ্দীনকে আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে সদস্যসচিব করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের উপব্যবস্থাপক তরিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।সদস্যসচিব রফিকুল ইসলাম জানান, এ সংগঠনের মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ রচনা, প্রকৌশলী হিসেবে কর্মদক্ষতা বৃদ্ধি ও তাঁদের নানাভাবে সহযোগিতাসহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে তাঁরা কাজ করবেন।— নাজমুল লিখনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুশীলন সংবাদপত্ররাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে অনুশীলন সংবাদপত্র অনুধ্যান-এর উদ্বোধনী সংখ্যার পাঠ উন্মোচন করা হয়েছে। ১২ মার্চ বিভাগের মিডিয়া ল্যাবে আনুষ্ঠানিকভাবে এ সংবাদপত্রের পাঠ উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মিজানউদ্দিন, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্রসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি মশিহুর রহমান পত্রিকাটির পরিচিতিসহ এর বৈশিষ্ট্য ও গুরুত্ব উপস্থাপন করেন। তিনি বলেন, ট্যাবলয়েড সাইজের চার পৃষ্ঠার এ সংবাদপত্র সাংবাদিকতা শিক্ষা ও চর্চার ক্ষেত্রে দেশের প্রথম অনুশীলন পত্রিকা, যা সাংবাদিকতার সাধারণ নীতিমালাসহ প্রেস কাউন্সিলের আচরণবিধি অনুসরণ করবে। পত্রিকাটির সমন্বয়ক ও বিভাগীয় শিক্ষক কাজী মামুন হায়দার বলেন, তাত্ত্বিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে অনুধ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।—কুদরাত ই খুদানর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এসএসসিনর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের (এসএসসি) আয়োজনে ১১, ১৩ ও ১৪ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এক রক্তদান কর্মসূচি। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এনএসইউএসএসসির সদস্য এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীদের সম্মিলিত উদ্যোগে রক্ত সংগ্রহ করা হয়। তিন দিনের এই কর্মসূচিতে রক্ত সংগৃহীত হয় রেকর্ডসংখ্যক ৬৫১ ব্যাগ। আগের বছর একই সংগঠনের উদ্যোগে রক্ত সংগৃহীত হয়েছিল ৫০৫ ব্যাগ। নিজেদের গতবারের রেকর্ড অতিক্রম করতে পেরে সদস্যরা সবাই উচ্ছ্বসিত। এ ছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের উপস্থিতিতে ছিল প্রশ্ন-উত্তর ও কাউন্সেলিং পর্ব।— নাবিলা ফাহরিয়া