চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি উৎসব২১ এপ্রিল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) যৌথ উদ্যোগে ‘জীবপ্রযুক্তি: রূপকল্প ২০২১’ নামে দিনব্যাপী গণসচেতনতামূলক উৎসব পালিত হয়। অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা, বায়োটেকনোলজি অলিম্পিয়াড ও আলোচনা সভা। বায়োটেকনোলজি অলিম্পিয়াডে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী। চূড়ান্ত পর্বে প্রথম হন ফলিত পুষ্টি বিভাগের শিক্ষার্থী ইউসুফ আলী, দ্বিতীয় হন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. শাহজাহান ও তৃতীয় হন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। — নাজমুস সাকিব আরাফাতলোগো আহ্বানঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’ যাত্রা শুরু করেছে ২৫ মার্চ, ২০১২। এই সেন্টারের জন্য একটি লোগো নির্মাণ প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় দেশে ও বিদেশ থেকে যে কেউ অংশ নিতে পারবেন। বিজয়ী লোগোটি সেন্টারের সব অনুষ্ঠান, ব্যানার ও প্রয়োজনীয় নথিপত্রে ব্যবহার করা হবে। নকশার মূল আকার দুই গুণ দুই সেমি। জমা দেওয়ার সময় ১৫ গুণ ১৫ সেমি আকারে নকশার সঙ্গে প্রতিযোগীর নকশা অভিমত, নিজের নাম, পেশা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ই-মেইল এবং যোগাযোগের ঠিকানা পাঠাতে হবে। বিজয়ী প্রতিযোগী পাবেন পাঁচ হাজার টাকা সমমূল্যের গণহত্যা-বিষয়ক বই। ৩০ জুলাইয়ের মধ্যে লোগোর নকশা পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।