চিরকুট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থী পুরস্কৃতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নয় মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষে ৩ মে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন যৌথ উদ্যোগে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, আইন অনুষদের ডিন মো. জাকির হোসেন, গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল মনসুর চৌধুরী, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি এম নূরুল ইসলাম ও শিক্ষার্থীদের পক্ষে মো. শহিদুল ইসলাম। —সুজন ঘোষএইউডব্লিউতে মুন কর্মশালাগত ২০ এপ্রিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভারসিটি অব উইমেনে (এইউডব্লিউ) এক কর্মশালা অনুষ্ঠিত হয়। যৌথভাবে এ কর্মশালার আয়োজক ছিল এইউডব্লিউ মুন ও ইউনিস্যাব। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশ নেন। মডেল জাতিসংঘ অধিবেশন সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশে-বিদেশে অনুষ্ঠেয় মডেল জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। ৩০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা পরিচালনা করেন ইউনিস্যাবের পরিচালক কানিজ ফাতেমা। তাঁকে সহযোগিতা করেন তানজিলা আহমেদ।শাবিপ্রবিতে ধূপছায়াসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী ধূপছায়া-র মোড়ক উন্মোচন হয়েছে। সমপ্রতি (১ বৈশাখ) ক্যাম্পাসে সাময়িকীটির যৌথভাবে মোড়ক উন্মোচন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়, সহকারী প্রক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ও বাংলা বিভাগের শিক্ষক জফির সেতু। এ ছাড়া সাময়িকীর সম্পাদকত্রয় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর এ নোমান, রসায়ন বিভাগের শিক্ষার্থী শরীফ শুভ্র ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাকিল আকবর উপস্থিত ছিলেন। —সুমনকুমার দাশরোকেয়া হলে বার্ষিক প্রতিযোগিতাশুধু পাঠ্যবই আর পরীক্ষাতেই নিবিষ্ট নন তাঁরা। তাঁদেরও রয়েছে সৃজনশীলতা আর বহুমুখী প্রতিভা। অভিনয়, আবৃত্তি, নাচ, গান আর বক্তৃতায় তাঁরা মাতিয়েছিলেন হল মিলনায়তন। আর এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা ২০১১।২৫ থেকে ২৮ এপ্রিল চার দিনে অনুষ্ঠানের বহরও কম ছিল না। প্রতিযোগিতা ছিল বক্তৃতা, আবৃত্তি, ধারাবাহিক গল্প বলা, প্রবন্ধ লেখন, সংগীত, অভিনয়, নাচ, বারোয়ারি বিতর্ক নিয়ে। এবারের প্রতিযোগিতায় বিশ্বজিৎ ঘোষ, সৌরভ সিকদার, বায়তুল্লাহ কাদেরী, কাবেরী গায়েন, রোবায়েত ফেরদৌস, শাহনাজ নাসরীন প্রমুখ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় অংশ নিতে আসা এক শিক্ষার্থী মোহসিনা হোসাইন বলেন, ‘আমি প্রতিবছরই এই প্রতিযোগিতার জন্য অপেক্ষা করি। এটা আমাদের সৃজনশীলতা বিকাশে অনেক সাহায্য করে। আগামী মাসে আমার বার্ষিক পরীক্ষা। পড়ালেখার চাপ থাকা সত্ত্বেও চারটি বিভাগে আমি অংশ নিয়েছি।’ —সুচিত্রা সরকার