চিরকুট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ডেটাবেইস চালু২৮ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে পূর্ণাঙ্গ স্টুডেন্ট ডেটাবেইস অ্যান্ড এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এসডিইএমএস) সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা অতি সহজে ট্রান্সক্রিপ্ট, ফাইনাল গ্রেডশিট, সেমিস্টার গ্রেডশিট ও সনদপত্রের তথ্য পাবে। এ ছাড়া এর মাধ্যমে খুব অল্প সময়ে পরীক্ষার ফলাফল তৈরি করা যাবে। সফটওয়্যার তৈরি করে আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বিডি) লিমিটেড। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম, সফটওয়্যার কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম, আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার (বিডি) লি. কোম্পানির চেয়ারম্যান এম এ তৌহিদ। —শোভন সাহাবিসিএস ৩৩স্বপ্ন নিয়ে ৩০ মে সংখ্যায় ৩৩তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য যে নমুনা প্রশ্নপত্র ছাপা হয়েছিল, তা তৈরি করেছেন ২৯তম বিসিএসের (প্রশাসন) প্রথম স্থান অধিকারী সানজিদা ইয়াছমিন।