চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল ল্যাব

১৪ নভেম্বর যাত্রা শুরু করল সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ল্যাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ, উপাচার্য এম এ রাজ্জাক ও বুয়েটের অধ্যাপক সামছুল হকসহ বিভাগের শিক্ষকেরা।

মালয়েশিয়ায় ড্যাফোডিল চেয়ারম্যান
১৫-১৬ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান ইউনিভার্সিটি সেইনস ইসলাম মালয়েশিয়ার আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন।
এআইইউবিতে সেমিনার
১২ নভেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট সেমিনার সিরিজ আয়োজন করা হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেমিনার
১৩ নভেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ট্রানজিস্টর জিওমেট্রি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।