চিরকুট
চট্টগ্রাম বিএন স্কুল ও কলেজের পুনর্মিলনীচট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী (বিএন) স্কুল ও কলেজের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ সালের শিক্ষার্থীদের এক পুনর্মিলনী আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পতেঙ্গার বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিসংলগ্ন সৈকতে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২৯ জুলাই পর্যন্ত। বিস্তারিত: ০১৭৪৩৭৭৩৭৫৫ রেজিস্ট্রেশনের সাইট: http://goo.gl/RAa3Tউন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরুবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সি (সিইএলপি) ও এমবিএ প্রোগ্রামে ভর্তি চলছে। সিইএলপি কোর্সের জন্য ২৫ জুন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাচ্ছে। এমবিএ প্রোগ্রামের জন্য বাউবির রিজিওনাল রিসোর্স সেন্টারগুলোতে আবেদন ফর্ম কিনতে পাওয়া যাবে। জনতা ব্যাংক থেকে ৪০০ টাকা জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। বিস্তারিত: www.bou.edu.bd/home.phpরিয়াল ফ্যানদের পুনর্মিলনীস্প্যানিশ ফুটবল ক্লাব ‘রিয়াল মাদ্রিদ’-এর সমর্থকদের মাদ্রিদিস্তা নামে ডাকা হয়। সম্প্রতি বাংলাদেশের ‘মাদ্রিদিস্তা’দের আয়োজনে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ঢাকার হাতিরপুলের একটি রেস্তোরাঁয়, যেখানে উপস্থিত ছিলেন জনা চল্লিশেক মাদ্রিদিস্তা।শুরুটা ছিল ফেসবুকে। এরপর আস্তে আস্তে সবার ঘনিষ্ঠতা। মাদ্রিদিস্তা গ্রুপ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়—একটা কুইজ প্রতিযোগিতা ও পুনর্মিলনীর আয়োজন করা হবে। গ্রুপের অ্যাডমিন নির্ঝর খান, শারফুদ্দিন রাজু আর তানবির রোমান ছিলেন অগ্রণী ভূমিকায়। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী থেকেও বেশ কয়েকজন মাদ্রিদিস্তা আসেন এই পুনর্মিলনীতে যোগ দিতে। গত এক বছরে গ্রুপে কার্যক্রমের ভিত্তিতে ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল রিয়াল মাদ্রিদের সামনের মৌসুমের জার্সিসহ বিভিন্ন ধরনের স্যুভেনির। সবশেষে ছিল ভূরিভোজ। সব মিলিয়ে অসাধারণ এক বিকেল পার করে বাড়ি ফেরেন বাংলাদেশি মাদ্রিদিস্তারা।