চিরকুট
আইইউবিতে ট্যালেন্ট শোইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বাংলা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের আয়োজনে এক ট্যালেন্ট শো ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এই ট্যালেন্ট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মার্কিন সরকারের ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ স্কলারশিপ অর্জনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ট্যালেন্ট শোর।সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ১৮ আগস্ট ইনস্টিটিউট মিলনায়তনে ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা ২০১৩’ অনুষ্ঠিত হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার২০ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে প্রাণী অধিকার নিয়ে এক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের রাইচ বিশ্ববিদ্যালয়ের দর্শনের পিএইচডির শিক্ষার্থী রেইনার অ্যাবার্ট।ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনঢাকায় আমেরিকান সেন্টারের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘ইউনাইটেড ন্যাশনস পিসকিপিং অ্যান্ড সাউথ এশিয়া: ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ২৪ আগস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া সরকারের পররাষ্ট্রসচিব শহীদুল হক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও আর্মড ফোর্সেস ডিভিশনের অপারেশনস অ্যান্ড প্ল্যান ডিরেক্টরেটের মহাপরিচালক আবু সাঈদ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ ২৫ আগস্ট সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।