চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিইউপিতে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ব্যবসা, যোগাযোগ ও বিজ্ঞাপন বানানো নিয়ে শেষ হলো আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। বিইউপি কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে জাপানিজ কোম্পানি অক্সি ব্রান্ডের সহযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।

চুয়েটে শিক্ষামেলা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাপানে উচ্চশিক্ষা নিয়ে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয় এডুকেশন ফেয়ার।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিতর্ক উৎসব
৭ থেকে ১৫ নভেম্বর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ লেকচার
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে সংগীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী বিশেষ লেকচারে অংশ নেন ২৭ নভেম্বর।

আইবিএতে ক্যারিয়ার কার্নিভাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২৬ নভেম্বর রবি ক্যারিয়ার কার্নিভাল আয়োজন করা হয়।

তথ্য ও প্রযুক্তি বিষয়ে সেমিনার
তথ্য বিচরণের সর্বাধুনিক ধারণা ‘ক্লাউড সিস্টেম’ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৬ নভেম্বর হয়ে গেল ‘দ্য আইটি টক—ক্লাউড বেজড অ্যাপ্রোচ ফর ইনফরমেশন শেয়ারিং। এর উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন সংবাদমাধ্যম ডিইউ টাইমজ ও অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেম।