চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ২১ ডিসেম্বর ঢাকা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০১১-এর পুরস্কার বিতরণী। নভেম্বর মাসজুড়ে চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তাদের প্রতিভার পরিচয় রাখবে বলে আশা করি। একজন শিক্ষার্থীর পরিপূর্ণ শিক্ষা পেতে তার সাংস্কৃতিক জ্ঞান থাকা জরুরি।’ এদিন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, কবি আসাদ চৌধুরীসহ অনেকে।ড্যাফোডিলে ফটোগ্রাফিক সোসাইটিতিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিআইইউ ফটোগ্রাফিক সোসাইটির যাত্রা শুরু হলো। ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে এই ফটোপ্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ল্যাব ইনস্ট্রাক্টর ও ডিআইইউ ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর শেখ মো. আব্দুর রাজ্জাক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জিয়াউল হক, ডিআইইউ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আদিব রহমান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থীর ৫৩টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিশেষজ্ঞ বিচারকদের রায়ে সেরা তিনটি আলোকচিত্রকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পান—প্রথম: তাহ্নান ফেরদৌস, দ্বিতীয়: ইব্রাহিম হোসেন, তৃতীয়: আদিব রহমান।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াডব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও প্রকৃতিবিজ্ঞান বিভাগ এ বছর আন্তবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড ২০১১-এর আয়োজন করে। এ উদ্যোগে সহযোগিতা করে বাংলাদেশ গণিত সমিতি। এই গণিত অলিম্পিয়াড আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য গণিত এবং শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করা। সারা বাংলাদেশ থেকে প্রায় ১৫৩ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন এবং তাঁরা গণিতের বিভিন্ন রকম সমস্যার সমাধান করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর গোলাম সামদানী ফকির আন্তবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড ২০১১ উদ্বোধন করেন। এ বছর আন্তবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াডে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু সব বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্ররা নিজেদের বিশ্ববিদ্যালয়ের বিজয় নিশান ওড়ান। বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ডিপার্টমেন্টের ছাত্র শেখ জিয়া উদ্দিন আহমেদ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। একই বিভাগের ছাত্র ফোরসাদ আল হোসাইন এবং ইমরোজ খান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন।