চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিএসই উৎসব

১১-১৩ ডিসেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) আয়োজন করা হয় তথ্যপ্রযুক্তি উৎসব। সিএসই বিভাগের দুই দিনের এ আয়োজনে ছিল বিতর্ক ও গেমস প্রতিযোগিতা, বাংলা উইকিপিডিয়া ও মুক্ত সফটওয়্যার নিয়ে কর্মশালা, প্রকল্প ও প্রযুক্তিপণ্য প্রদর্শনী।

এআইইউবিতে জব ফেয়ার
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি) ৬ ডিসেম্বর আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক জব ফেয়ার।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক উৎসব
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রণন ৭ ডিসেম্বর বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করে। বিতর্ক কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সংগঠক সঞ্জীব সাহা, আহমেদ রেজা ও বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ।

বুয়েটে কর্মশালা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১২ ডিসেম্বর আরবান ওয়েসিস বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।

চুয়েটে সেমিনার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৪ ডিসেম্বর জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউল্যাবে কর্মশালা
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ১১ ও ১৩ ডিসেম্বর মোবাইল অ্যাপ্লিকেশন ও গেমস নির্মাণ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশ বিশেষ ওয়ার্কশপের আয়োজন করে।

ঢাবিতে আন্তহল ফুটবল ফাইনাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর অনুষ্ঠিত আন্তহল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জহুরুল হক হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফজলুল হক হল।