চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ার সেমিনার
গত ২৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ব্যাংকিং ক্যারিয়ার ও ক্যারিয়ার হ্যাকিং’ শীর্ষক সেমিনার। সেমিনারে বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম আলি আশরাফ, সাবেক ব্যাংক কর্মকর্তা আজহারুল ইসলাম ও উইকিপিডিয়ার ক্যাম্পাস দূত জাহিদ হোসাইন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সরকারি ব্যাংকে ক্যারিয়ারের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন বক্তারা।

জাতীয় জীববিজ্ঞান উৎসব
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির আয়োজনে গত ২৭ মার্চ শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন বিজ্ঞান একাডেমির ফেলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক আলী আসগর। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাদাত উল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ইমদাদুল হক, কৃষিবিজ্ঞানী জীবন কৃষ্ণ বিশ্বাস।

ড্যাফোডিলে সেমিনার
২ এপ্রিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘দ্য ওয়ে টু হ্যাপিনেস’ নামে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সোশ্যাল অ্যাকটিভিস্ট সান্দ্রা লুকাস ও রুসলান খুসাইনোভ।

চুয়েটে ক্রিকেট প্রতিযোগিতা
গত ২৫ মার্চ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চুয়েট প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ চ্যাম্পিয়ন হয়।

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন গত ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটির সভাপতি ও লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চৌধুরী জুনায়েদ হাসনাইন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উম্মে সুমাইয়া জান্নাত।