চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিইউবিতে শিক্ষার্থী সম্মাননা
২ এপ্রিল গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশে (জিইউবি) ভাইস চ্যান্সেলর লিস্ট অব অনার ও ডিন লিস্ট অব অনারে স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

ডিআইইউতে স্কাউট ক্যাম্প
২৬ থেকে ২৮ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট শপথ গ্রহণ ক্যাম্প আয়োজন করে। গাজীপুরের মৌচাকে আয়োজিত এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ৬০ রোভার স্কাউট অংশ নেয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ব্যবসা প্রশাসন, কলা ও মানবিক, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ১৮৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড সার্টিফিকেট’ বিতরণ করা হয়েছে। এর মধ্যে এ+ ২৯ জন এবং এ পেয়েছে ১৫৫ জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি উপ-উপাচার্য ড. এম. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যসচিব ড. মুশফিক এম চৌধুরী।

চুয়েটে স্থাপত্য দিবস পালন
২৯ মার্চ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পালন করা হয় স্থাপত্য দিবস। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল স্থাপত্য প্রদর্শনী, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।