চিরকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোজাম্মেল হক একটি হাসনাহেনাগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় একাডেমিক ভবন-৩ সম্মুখে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে।
গ্রিন ইউনিভার্সিটিতে বিতর্ক
গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী প্রথম গ্রিন ইউনিভার্সিটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় ছিল আন্তবিশ্ববিদ্যালয় ও আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা। এই আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয় ও আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ২৪টি কলেজ অংশ নেয়।:n: