চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের কর্মশালা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেটের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়া সমৃদ্ধকরণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এক কর্মশালার। বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) ওপর এই কর্মশালা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়। কর্মশালার সহযোগিতায় ছিল ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন, আরইউসিসির সভাপতি সৈয়দ আব্দুল্লাহসহ অন্যরা বক্তব্য দেন। বাংলা উইকিপিডিয়া এবং মুক্ত সফটওয়্যার বিষয়ে কর্মশালা পরিচালনা করেন ওকেএফএনের বাংলাদেশ অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী ও উইকিপিডিয়ান জাহিদ হোসাইন খান।— আ. শা.

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শেষ পর্বে (নিয়মিত) ভর্তির সময় বাড়ানো হয়েছে। ১৮ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করা যাবে। ভর্তির শেষ তারিখ ২৬ আগস্ট। ২০০৮, ২০০৯, ২০১০ সালে (চার বছরের) স্নাতক পরীক্ষায় অথবা প্রথম পর্ব স্নাতকোত্তর (নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে তৃতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণরা আবেদনের যোগ্য। বিস্তারিত জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।—হাসান ইমাম: