চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতুমীর কলেজে বিএনসিসি ১৫ জুলাই তিতুমীর কলেজের বিএনসিসি (বিমান শাখা) নবীন ক্যাডেটদের বরণ করে নেওয়া হয়।এ উপলক্ষে বিমান শাখার ক্যাডেটরা কলেজে প্রাণবন্ত এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের বরণ করা ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা-গান, কবিতা, নাটিকা এবং বক্তব্য। সার্জেন্ট মাতিন ও রাজের দ্বৈত গান উপস্থিত ক্যাডেটদের মুগ্ধ করে। প্রায় ২০০ ক্যাডেট সেদিন অনুষ্ঠানটি উপভোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুমীর কন্টিনজেন্টের ফ্লাইং অফিসার নুরুল ইসলাম,পিইউও মামুন রেজা, ১ নং স্কোয়াড্রনের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন ও কালাম। কলেজ বিএনসিসির সিইউও সোহেল রানা, নাজমুল হুদা, সার্জেন্ট বেলাল, আমজাদ ও সৈয়দ মনির কর্পোরাল দেলোয়ার, জাকির, অন্তর মণ্ডল, আবু বক্কর প্রমুখ।মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সআহ্ছানিয়া মিশন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজিতে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত তিন বছর মেয়াদি এই ডিপ্লোমা কোর্স। ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলজি ও ফিজিওথেরাপি কোর্সে ভর্তির যোগ্যতা এসএসসি বিজ্ঞান জিপিএ-২.৫। প্রার্থীকে ২০০৯-১০ শিক্ষাবর্ষের মধ্যে পাস করতে হবে এবং তার পাঠ্যসূচিতে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান থাকতে হবে। গরিব ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। যোগাযোগ— আহ্ছানিয়া মিশন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, প্লট এম-১, মিরপুর-১৪, ঢাকা-১২০৬। ফোন:৯০০৮৯১৯, ৮০৫১৬১৮, ০১৭১৮৫৯৪৬৮২।ফটোগ্রাফি বাংলাদেশ এখন চট্টগ্রামে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে চলছে ‘ফটোগ্রাফি বাংলাদেশে’র সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। আগামীকাল শেষ হচ্ছে প্রদর্শনী। এখানে স্থান পাচ্ছে ৮৫জন তরুণ আলোকচিত্রীর ১৫১টি ছবি। ২০০৮ সালে ফেসবুকের মাধ্যমে শৌখিন আলোকচিত্রীদের নিয়ে গড়ে তোলা হয় এই সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা ৬০০। ছবি তোলায় আগ্রহী তরুণদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে ফেসবুকের আঙিনা ছেড়ে বেরিয়ে আসে ২০১০ সালে। ‘ফটোগ্রাফি বাংলাদেশ’কে পুরোপুরি সাংগঠনিক রূপ দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমতিও নেওয়া হয়। সংগঠনের উদ্যোক্তাদের সারিতে আছেন রবি করিম, রেজাউর রহমান, অভিজিৎ বিশ্বাস, জয় চৌধুরী ও তৌফিক সাঈদ। আর এসব কার্যক্রমের শুরুটা রাজধানীকেন্দ্রিক হলেও ২০১১ সালের ১০ মে চট্টগ্রামে শৌখিন আলোকচিত্রীদের সঙ্গে কথাবার্তা বলে একে সম্প্রসারণের উদ্যোগ নেন। একে আরও বেগবান করতে ১৫ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর। এর উদ্বোধন করেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।প্রদর্শনী আয়োজন কমিটির আহ্বায়ক ও উদ্যোক্তা মুহাম্মদ মামুন-উর-রশিদ জানান, ‘এই সংগঠনের সবাই একদিকে যেমন তারুণ্যে উদীপ্ত, তেমনি অপরদিকে পেশাগত জীবনেও একেকজন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত।’ তিনি চট্টগ্রামের প্রতিশ্রুতিশীল তরুণ অলোকচিত্রীদের তাঁদের ওয়েবসাইটে ছবি পাঠাতে পরামর্শ দেন। এখানে প্রতিটি ছবির যথাযথ মূল্যায়ন ও আলোচনা করা হয় সাইটে। ফলে নিজেকে এক্ষেত্রে আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন তাঁরা। ওয়েবসাইট: www.photographybd.com