চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী‘চলচ্চিত্র জীবনের কথা বলে’—স্লোগান সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চলচ্চিত্র সংসদের উদ্যোগে ২০ জলাই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন দেশের খ্যাতনামা ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে চার দিনব্যাপী এ উৎসবের শেষ হয়। এ উৎসব নিয়ে বাকৃবি চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান বলেন, ‘এবারের চলচ্চিত্র প্রদর্শনী ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এভাবে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মনের সুকুমার বৃত্তি জাগ্রত করে সমাজ পারিবর্তনের অভীষ্ট লক্ষ্যে পোঁছাতে পারব।’ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনার২৩ জুলাই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সমাজে আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং মানুষের জন্য ও শোভা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য এম আলাউদ্দিন।সমাজে আত্মহত্যার প্রবণতার হার, আত্মহত্যার কারণ ও এর প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে আত্মহত্যা প্রবণতার কারণ হিসেবে পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, নৈতিকতার অবক্ষয়, যৌন হয়রানিসহ বিভিন্ন কারণ তুলে ধরা হয়। এদিকে এটি প্রতিরোধে করণীয় নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এম আলাউদ্দিন বলেন, পারিবারিক বন্ধন এবং সমাজে গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ করা সম্ভব।