চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেইউ আইবিএর আলোকচিত্র প্রদর্শনীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকচিত্র নিয়ে ঢাকার দৃক গ্যালারিতে হয়ে গেল জমজমাট আলোকচিত্র প্রতিযোগিতা। ২২ জুলাই থেকে ২৮ জুলাই ‘রিইউনিয়ন অব লাইফ’ শিরোনামে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ফটোগ্রাফি ক্লাব এনভিসিও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন এই আলোকচিত্র প্রদর্শনীতে। ২৮ জন আলোকচিত্রীর ভিন্ন মাত্রার ৫০টি ছবি স্থান পায় প্রদর্শনীতে। ২২ জুলাই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন আইবিএ-জেইউর পরিচালক বখতিয়ার রানা, ফটোগ্রাফি বাংলাদেশের সহসভাপতি কুদরত-ই-খুদা এবং এনভিসিওয়ের মডারেটর প্রভাষক জাসমিন জাইম।ডুয়েটে সন্ধ্যা তারার বরণ উৎসবগত ২৭ জুলাই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংস্কৃতিক সংগঠন সৃজনীর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘সন্ধ্যা তারার স্নিগ্ধ বরণ উৎসব’। সৃজনীর নবীনবরণের এই আয়োজনে অভিনয়, নৃত্য, আবৃত্তি, গান ও মুকাভিনয় পরিবেশন করেন সৃজনীর শিল্পীরা। এ সময় সৃজনীর দেয়াল পত্রিকা একুশের দেয়ালিকার নির্বাচিত তিন জন লেখককে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ও সৃজনীর সাধারণ সম্পাদক সোহেল সামাদ বলেন, ‘সৃজনী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়। এটি বিভিন্ন সামাজিক কাজও করে থাকে।’এশিয়ার সেরা ব্র্যাক বিজনেস স্কুল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাক বিজনেস স্কুল’ এশিয়ার সেরা বিজনেস স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি প্রদান করে সিএমও এশিয়া এবং সিএমও কাউন্সিলের কৌশলগত সহযোগী স্টার গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান। এই সন্মাননা গত ২২ জুলাই, ২০১১ সানটেক, সিঙ্গাপুর থেকে গ্রহণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানী ফকির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যেমন: সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, নেপাল, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, চায়না, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, হংকং, ভিয়েতনাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ মানবসম্পদ কর্মকর্তারা।ইস্ট ওয়েস্টে ডিজিটাল লাইব্রেরিগত ২৭ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডিজিটাল লাইব্রেরি কার্যক্রমের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে এই অনুষ্ঠানের অংশ হিসেবে হেলথ ইনফরমেশন লিটারেসির ওপর একটি আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মনজুর এলাহী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ফরাসউদ্দিন। সেই সঙ্গে ‘হেলথ্ ইনফরমেশন লিটারেসি’ শীর্ষক কর্মশালার লিড রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রধান জগতার সিং। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্নিভালচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রথম কার্নিভাল ২৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সেমিনার, কর্মশালা, প্রোগামিং প্রতিযোগিতা, সফটওয়্যার প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্নিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। সেমিনারে বক্তব্য দেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ভৌত বিজ্ঞানী ও অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুল ইসলাম।প্রোগামিং প্রতিযোগিতায় নয়টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কার্নিভাল শুরু হয়। পরে বিকেলে বিভাগের শিক্ষার্থীরা ও ব্যান্ড দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। কার্নিভাল উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হয়।