চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ অব এভিয়েশন টেকনোলজির সমাবর্তন৬ আগস্ট কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে দশম সমাবর্তন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক এভিয়েশন ম্যানেজমেন্ট, টিকেটিং ও অন্যান্য বিষয়ের ওপর সার্টিফিকেট দেন কলেজের ভাইস প্রেসিডেন্ট প্যাটরিক চার্লস ইলিয়ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এয়ারলাইনসের উচ্চপদস্থ কর্মকর্তারা। দেশের তরুণ সমাজকে এয়ারলাইনসের কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার জন্য কলেজ অব এভিয়েশন টেকনোলজিকে ১০ লাখ টাকার চেক দেন সুইডেনের রজার জেট এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ডিরেক্টর ট্রেইনি ক্যাপ্টেন এল এহশাম সাঈদ।নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে চলছে বৃক্ষরোপণনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক এ কে এম সাঈদুল হক চৌধুরী বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করে বলেন, বিশ্ববিদ্যালয়টি উপকূলীয় এলাকায় হওয়ায় শুধু ক্যাম্পাস নয়, এই এলাকার কৃষকদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। বৃক্ষরোপণ সপ্তাহের অংশ হিসেবে ক্যাম্পাসে ১৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে। নোয়াখালীর বন বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বৃক্ষরোপণ সপ্তাহে অংশগ্রহণ করেন। এই কর্মসূচি চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত।এসইউবি আইটি ফেস্টিভ্যাল৫ ও ৬ আগস্ট স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আয়োজনে হয়ে গেল আইটি ফেস্টিভ্যাল-২০১১। দুই দিনব্যাপী এই আইটি উৎসবে গেমিং কনটেস্ট, ডিজিটাল ফটোগ্রাফি কনটেস্ট, প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করা হয়।গেমিং কনটেস্টে পৃথক পৃথক গেমে চ্যাম্পিয়ন হন তানভিরুল ইসলাম এবং রেজওয়ানুর রহমান তুষার। অপরদিকে ডিজিটাল ফটোগ্রাফি কনটেস্ট-এ প্রথম পুরস্কার অর্জন করে প্রশান্ত সাহা। প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় ‘এসইউবি-অগ্রদূত গ্রুপ’, প্রথম রানার আপ হয় ‘এসইউবি-প্লোডার গ্রুপ’ এবং দ্বিতীয় রানার আপ হয় ‘এসইউবি-দুসরা গ্রুপ’।ইউল্যাবে শিক্ষার্থী বৃত্তিইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে ৬ আগস্ট, ২০১১ শিক্ষাবৃত্তি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি হস্তান্তর করা হয়। ইউল্যাবে অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের পোষ্য এবং অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষক ও ছাত্রদের বিভিন্ন অর্জনের ওপর আলোকপাত করেন। ইউল্যাবের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম এবং ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সুন্দরবনের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়৫-৬ আগস্ট প্রাকৃতিক সপ্তাচার্য নির্বাচনের লক্ষ্যে সুন্দরবনকে ভোট দেওয়া হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে। এর আয়োজন করে নেচার স্টাডি ক্লাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত মালায়ন জানান, এখানে সুন্দরবনকে ভোট প্রদান করতে পেরে খুবই ভালো লেগেছে। আমরা চাই দেশের প্রতিটি ক্যাম্পাসে এ ধরনের ভোটদানের কার্যক্রম হাতে নেওয়া হোক।’নেচার স্টাডি ক্লাবের সদস্য সাইদুর রহমান দোয়েল জানান, ‘আমাদের এ আয়োজনটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আশা করি সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ক্ষেত্রে এ ভেটিং কার্যক্রম কিছুটা অবদান রাখবে।’