চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্টে বিতর্ক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২৪ নভেম্বর আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১১-এর ফাইনাল আসর বসেছিল। এতে ৩২টি দলের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন (জুডো) চ্যাম্পিয়ন হয়। বিতর্কের বিষয় ছিল ‘জীবনদর্শনের মূল্যায়ন কর্ম দ্বারা সম্ভব, চিন্তা দ্বারা নয়।’অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক আহমেদ শাফী চ্যাম্পিয়ন ট্রফি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের বিতার্কিকদের হাতে তুলে দেন। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন জাকারিয়া পলাশ, সাখাওয়াত জামিল সৈকত ও জাফর সাদিক।রোবট নিয়ে কর্মশালারুয়েটের রোবটিক সোসাইটি অব রুয়েট (আরএসআর)্রএবং যন্ত্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোবটের প্রায়োগিক দিক নিয়ে ২৫ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত এই কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএসআরের সভাপতি ড. মো. রোকুজ্জামান রানা, সহসভাপতি শাহজাদা মাহমুদুল হাসান ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. নীরেন্দ্রনাথ মুস্তাফী। এ কর্মশালায় ব্যাপক উদ্দীপনায় অংশগ্রহণ করেন তিন শতাধিক শিক্ষার্থী। কর্মশালায় রোবট নিয়ে বাংলাদেশের সম্ভাবনা, ভবিষ্য ৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে রোবটের প্রয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।কুয়েটে বিতর্ক২৫ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা এবং ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার ২০১১। কুয়েট ডিবেটিং সোসাইটির আয়োজনে ‘যুক্তির দখিনা হাওয়া’ শীর্ষক স্লোগান সামনে রেখে দেশের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২টি দল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এই আয়োজনের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য ও কুয়েট ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘যুক্তি ছাড়া দেশ ও জাতি গঠন করা সম্ভব নয়। বিশেষ করে, বিতর্ক এ ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। বিতর্ক চর্চার মাধ্যমে আমরা একদিন যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠা করতে পারব।’ এ সময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিতার্কিক, শিক্ষার্থী, কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা, বিচারকমণ্ডলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।