চিরকুট
আইন নিয়ে আশা১৭ ডিসেম্বর আশা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘অ্যাডভোকেসি অ্যান্ড মুটিং’ কর্মশালা। এ সময় বিভিন্ন ভিডিও ক্লিপস প্রদর্শন করে আইন পেশার প্রায়োগিক নানা বিষয়ে ধারণা দেওয়া হয়। অ্যাডভোকেসি কর্মশালায় অংশগ্রহণকারী আইন অনুষদের শিক্ষার্থী আজিজ বলেন, ‘এই কর্মশালা আইন পেশায় নিজেকে নিয়োজিত রাখতে অনেক বেশি সাহায্য করবে।’ কর্মশালার উদ্বোধন করেন আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মুইনউদ্দিন খান। এ ছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইন বিভাগের ডিন এ বি এম মাহবুবল ইসলাম, এম আলী আহম্মেদ, ব্যারিস্টার শাহিন আহমেদ, অ্যাডভোকেসি অ্যান্ড মুটিং ক্লাবের প্রতিষ্ঠাতা আবু হেনা মোস্তফা কামাল।—আজিজুল হকসাহিত্য-সংস্কৃতি কেন্দ্রের বর্ষপূর্তিবাঁধভাঙা আনন্দ-উচ্ছলতায় ১০ ডিসেম্বর উদ্যাপিত হলো পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।শোভাযাত্রার পর ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অলক কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা ও উপাধ্যক্ষ মো. বজলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. হাবিবুল্লাহ।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মাসুদ পারভেজ, ফরজিনা আহম্মেদ, হাবিবুল্লাহ, ফাহমিদা চাঁদনী, মনিরুল ইসলাম, তনুশ্রী, সাদ্দাম হোসেন, তমা, দ্বীপ, শিমু, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, ফৌজিয়া, মৌসুমি ও ঝরা।—সরোয়ার উল্লাসশান্ত-মারিয়ামে বিজয় মেলাউঁচু স্মৃতিসৌধটির চূড়ায় পতপত করে উড়ছে লাল-সবুজের পতাকা। সৌধের সামনের মঞ্চে লাল-সবুজের মিশেলে শাড়ি, পাঞ্জাবি পরে গান গাইছে কিছু ছাত্রছাত্রী। না, সাভারের আসল স্মৃতিসৌধ নয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে স্মৃতিসৌধের আদলে তৈরি মঞ্চে বসেছিল এ বিজয় মেলা। ১৬ ডিসেম্বর সাভারের কলমায় অনুষ্ঠিত হয় এ মেলা। দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্য বিভাগ গান, নাচ ও গণসংগীত পরিবেশন করে। মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন ভাষাসৈনিক আবদুল মতিন। বিকেলে ক্যাম্পাস চত্বরে একটি বকুল ও বটগাছের চারা রোপণ করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইনামুল কবির।—জিয়াউর রহমান চৌধুরী