চিরিঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার চিরিঙ্গায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে ২১ এপ্রিল অভিযান চালিয়েছেন২ৎপ ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, অভিযানে নয়টি গাড়ি আটক ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হকারদের কয়েক শ দোকানও তুলে দেওয়া হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৬২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে ১৪টি মামলা হয়েছে।