চিৎমরমে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই উপজেলার চিৎমরমে ২০ এপ্রিল সেনাবাহিনী, আদিবাসী ও বাঙালিদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিৎমরম বৌদ্ধমন্দির বিশ্রামাগারে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দীন, কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াস হোসেন, ডিজিএফআই কাপ্তাইয়ের অধিনায়ক মেজর রেজাউল করিম, বর্ডার গার্ড বাংলাদেশ ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক মেজর মো. আতিকুজ্জামান প্রমুখ।