চীনের কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা দেশের রঙ্গ- রসিকতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই আমরা। প্রথমবার শুনুন চীনের কিছু রসিকতাঝ্যাং চু-ইয়াং চি দম্পতির ফুটফুটে এক মেয়ে হয়েছে। তাঁদের পুরোনো বন্ধু ঘ্যাং চো এসেছে বাচ্চাটিকে দেখতে। দেখেই সে ঝ্যাংকে প্রস্তাব দিয়ে বসল, ‘আমার ছেলেটার বয়স তো মোটে এক বছর, মানে তোমার মেয়ের দ্বিগুণ। চলো, বাচ্চা দুটি বড় হলে ওদের বিয়ে দিয়ে দিই আমরা, কী বলো তুমি?’ প্রস্তাব শুনে ঝ্যাং গেল তাঁর স্ত্রীর সঙ্গে শলাপরামর্শ করতে, ‘বুঝলে গিন্নি, ঘ্যাংয়ের প্রস্তাব তো শুনলে। আমাদের মেয়ের চেয়ে দ্বিগুণ বয়স ওর ছেলের, মানে বিয়ের সময় আমাদের মেয়ের বয়স যখন ২০ বছর হবে, ওর ছেলের বয়স হবে ৪০! ও রকম একটা হাড়-হাভাতে বুড়োর সঙ্গে কেমন করে নিজের মেয়ের বিয়ে দেব, বলো তো?’ ঝ্যাংয়ের বউ সব শুনে হেসেই খুন, ‘আরে বোকা, আগামী বছরেই না আমাদের মেয়ের বয়স এক বছর হতে যাচ্ছে! মানে ঘ্যাংয়ের ছেলের সমান। তখন তো কোনো বাধাই থাকবে না ওর সঙ্গে বিয়ে দিতে!’মাঝনদীতে এসে নৌকার তলা ফুটো হয়ে গেছে। গলগল করে পানি উঠছে আর একটু একটু করে নৌকাটাও তলিয়ে যাচ্ছে সেই সঙ্গে। একজন বাদে নৌকার বাকি যাত্রীরা মহা আতঙ্কিত। পাগলের মতো এ-পাশ থেকে ও-পাশে ছোটাছুটি শুরু করে দিল সবাই। কিন্তু ওই একজন পায়ের ওপর পা দিয়ে বসে মিটিমিটি হেসেই চলেছে। তা দেখে তো বাকিরা অবাক, ‘ঘটনা কী, এমন বিপদেও গাধার মতো হাসছ কেন শুনি!’‘হাসব না! নৌকাটা তো আমাদের নয়! নৌকা ডুবলেই কী আর ভাসলেই বা কী!চীনের এক কৃষক একবার গরু বর্গা নেওয়ার কথা ভাবলেন। তাঁর গ্রামের এক ধনী মাতবরের গোয়ালে বেশ কয়েকটি গরু। কৃষক একদিন গেলেন মাতবরের বাড়িতে। মাতবর সেদিন বেশ ব্যস্ত, কৃষকের সঙ্গে দেখা করার ফুরসত নেই। কৃষক উপায়ান্তর না দেখে মাতবরের এক চাকরকে দিয়ে খবর পাঠালেন, ‘একটা গরু বর্গা নিতে এসেছি আমি।’ চাকরের মুখে সব শুনেটুনে মাতবর একটা চিরকুট লিখে দিলেন। তাতে লেখা, ‘একটু অপেক্ষা করো, আমি নিজেই আসছি।’ইউশিরোমোরে নামের এক লোকের দুই জোড়া জুতা ছিল। এক জোড়া বেশ উঁচু, আরেক জোড়া একদম সমতল। এক সকালে ভুল করে ডান পায়ে উঁচু আর বাঁ পায়ে সমতল জুতা পরে ঘর থেকে বেরিয়েই অস্বস্তিতে পড়ে গেল সে। নিজের পা দুটোকে কেমন অসমান ঠেকছিল তাঁর কাছে। অনেক ভেবেও ঘটনাটার কোনো কূলকিনারা পেল না ইউশিরোমোরে। ঠিক তখনই রাস্তার এক লোক বলল, ‘আরে, তুমি দেখি দুই পায়ে দুই ধরনের জুতা পরেছ!’ কথাটা শুনেই সবকিছু পরিষ্কার হয়ে গেল তাঁর কাছে। সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে বাঁ পায়ে উঁচু আর ডান পায়ে সমতল জুতা পরে ঘর থেকে বের হলো সে। কিন্তু এবারও একই সমস্যা! মহা চিন্তায় পড়ে গেল বেচারা। মনে মনে ভাবল, নাহ্, আসলে আমার পায়ে কোনো সমস্যা নেই, সব সমস্যা এই দুই জোড়া জুতায়ই। একটা উঁচু, আরেকটা বেজায় নিচু! কেনার সময় ভালো করে দেখে নেওয়া উচিত ছিল।আদরের বেড়াল, তাই অনেক খুঁজে পেতে ‘বাঘা’ নামটাই পছন্দ হলো বেড়ালের মালিক তানাবাতার। একজন শুনে বলল, ‘ধুর, বাঘের চেয়ে তো ড্রাগন অনেক শক্তিশালী, বেড়ালের নাম ড্রাগনই রেখে দাও।’ কথামতো তাই হলো। আরেকজন শুনে বলল, ‘ড্রাগন যে আকাশে ভাসে, তার জন্য বাতাস প্রয়োজন, এটা জানো তো? কত ক্ষমতা তার! বেড়ালের নাম বাতাসই রাখো।’ তথাস্তু, তা-ই হলো। দিন না ঘুরতেই আরেকজন মন্তব্য করল, ‘একমাত্র বড় প্রাচীরই পারে বাতাসকে আটকাতে, বোঝো কত তার হিম্মত! বেড়ালের নাম প্রাচীর হোক।’ ফের নাম বদল। সেটাও টিকল না, যখন আরেকজন বলল, ‘প্রাচীর ফুটো করতে পারে কে, সেটা জানো তো?’ তানাবাত বলল, ‘না, জানি না।’ ‘দেয়াল ফুটো করার ক্ষমতা একমাত্র ইঁদুরেরই আছে, চিন্তা করো কত্ত শক্তি তার! তোমার বেড়ালের নাম ইঁদুর রেখে দাও, বেশ মানাবে!’এক চীনা ভদ্রলোক বাজারে যাওয়ার পথে ব্যাগ হারিয়ে হাঁড়িমুখো হয়ে ঘরে ফিরেছেন। হাতে বাজারের ব্যাগ না দেখে তাঁর বদমেজাজি বউ খেঁকিয়ে উঠলেন, ‘হাত খালি কেন? বাজার কোথায় শুনি!’ ভদ্রলোক ঘাড় চুলকে বললেন, ‘ইয়ে মানে, বাজারে আজ পা ফেলার উপায় নেই।তার ওপর ব্যাগটাও হারিয়ে ফেলেছি!’ তা শুনে বউয়ের মেজাজের পারদ আকাশমুখী, ‘তা বেশ, টাকাগুলো আছে তো, নাকি তাও ফেলে এসেছ?’ ভদ্রলোক এ-গাল ও-গাল হাসি হেসে বললেন, ‘না, না, না ও নিয়ে চিন্তা কোরো না! টাকাগুলো ওই ব্যাগেই আছে। আর ব্যাগের মুখটাও কষে বেঁধেছিলাম আজ।’