প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কম্পিউটার-বিষয়ক বিভিন্ন কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। লিনাক্স সিস্টেম অ্যাডমেনিস্ট্রেশন অ্যান্ড সার্ভার কনফিগারেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন বিষয়ে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশন অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) পরিচালিত এসব কোর্সে ভর্তির আবেদন ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। প্রতি কোর্সের নির্ধারিত ফি চুয়েটের শিক্ষার্থীদের জন্য চার হাজার ও বাইরের প্রর্থীদের জন্য ছয় হাজার টাকা। কোর্স-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে। চুয়েট প্রতিনিধি