চুয়েটে প্রথমার বইমেলা কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমা প্রকাশনের তিন দিনের বইমেলা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। মেলা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। ক্যাম্পাসের গোলচত্বরে আয়োজিত এই মেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মেলার শেষ দিন ৭ জানুয়ারি। মেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ ও দেশি অন্যান্য বইয়ে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া ভারতীয় বই পাওয়া যাবে প্রতি রুপি ১ দশমিক ৮ টাকায়।