চুলের জন্য চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুর হয়েছিল লিউকোমিয়া। এতে তার চুলগুলো ঝরে পড়েছিল শীতে ঝরে পড়া গাছের পাতার মতো! তা দেখে ভীষণ কষ্ট পেয়েছিল ১১ বছর বয়সী স্যাম ক্রম্বস। সে থাকে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে। ছোট্ট সেই মেয়ে করল কী, একদিন তাঁর ১৯ ইঞ্চি লম্বা চুল কেটে ফেলল! তারপর? তারপর সেই চুল বিক্রি করে জোগাড় করল দেড় হাজার পাউন্ড। এ অর্থ সে দান করে দিয়েছে হ্যাম্পশায়ারের ব্যাসিংসটন হাসপাতালে। কেন? স্যাম চায় এ অর্থ দিয়ে ক্যানসারের আক্রান্ত শিশুদের পরচুলার ব্যবস্থা করে দিতে। ডেইলি মেইলগ্রন্থনা:মাহফুজ রহমান