চুলের নানা ঢং
চুলের ঢং নাকি চেহারাকে অনেকটাই বদলে দেয়। তবে সবার চুলের আকার, ঘনত্ব আর ধরন তো এক নয়। অনেকে আবার চুল কাটতেও চান না। তাতে কী আসে-যায়! বয়স, রুচি, ব্যক্তিত্ব, কোথায় যাওয়া হচ্ছে এবং কেমন পোশাক পরা হচ্ছে, তার সঙ্গে মিল রেখে চুলের আদলটা সহজেই বদলে ফেলতে পারেন। আর এর জন্য চুল যে কাটতে হবে, তা কিন্তু নয়!হেয়ারোবিক্স ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, যেকোনো অনুষ্ঠানে সাজের অনেক অংশজুড়েই থাকে চুলের স্টাইল। তাই চুল যদি ঠিকমতো সেট করা যায়, তহলে হয়তো নিজেকে সবার চেয়ে আলাদা করে উপস্থাপন করা যাবে।চুলের অস্থায়ী রূপের পরিবর্তনের কিছু পদ্ধতি সম্পর্কেও তিনি পরামর্শ দেন।সোজা চুল পেতেযাঁদের চুল কিছুটা কোঁকড়া, তাঁরা অনায়াসেই রিবন্ড করিয়ে নিতে পারেন। তবে যাঁরা স্থায়ীভাবে রিবন্ড না করে কিছু সময়ের জন্য চান চুলটা সোজা হোক, তাঁরা চুলের জন্য উপযোগী আয়রন দিয়ে তা সোজা করে নিতে পারেন। প্রথমে চুল ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। এরপর আয়রন দিয়ে অনায়াসেই চুল নিজের মনমতো সোজা করে নেওয়া যায়।ব্লো ড্রাই স্পাইরালভলিউম লেয়ার কাট কিংবা লেয়ার স্টেপ কাট চুলের জন্য ব্লো ড্রাই স্পাইরাল খুব মানায়। এ ক্ষেত্রে চুলের ওপর থেকে কাঁধ পর্যন্ত হেয়ার ড্রায়ারের সাহায্যে ব্লো ড্রাই করে নিতে হবে। তবে অনেকেই আয়রন মেশিন ব্যবহার করতে চান। কিন্তু ব্লো ড্রাই করলে চুল স্বাভাবিকভাবে বেশ সুন্দর দেখায়। এরপর কাঁধ থেকে নিচের বাকিটা চুল কিছুটা আঁচড়ে বা চিরুনি দিয়ে বাঁকিয়ে তাতে হেয়ার স্প্রে দিন। এভাবে এই স্টাইল অনেক সময় ধরে রাখা যায়। এতে নিচের চুল যেমন ঢেউ খেলানো দেখায়, তেমনি কৃত্রিম ভাবটাও থাকে অনুপস্থিত।টুইস্টসামনের চুল একটু পেঁচিয়ে রোল বা টুইস্ট করে নিয়ে ছোট ছোট ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। তারপর পেছনের চুল ছেড়ে রাখা যায়। চাইলে কাঁধ থেকে নিচ পর্যন্ত ব্লো ড্রাই কিংবা আয়রন করেও ছেড়ে রাখা যায়। শাড়ি কিংবা পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে টুইস্ট ফ্যাশন খুব ভালো মানায়।কোঁকড়া চুল আজকাল অনেকই চুল রিবন্ড করার দিকে ঝুঁকলেও, কেউ কেউ আবার পছন্দ করেন কোঁকড়া কিংবা কিছুটা ঢেউ খেলানো চুল। চুল যদি পাতলা হয়, সে ক্ষেত্রে আগে মুজ দিয়ে চুলের ঘনত্ব বাড়িয়ে নিতে হবে। চুলের ঘনত্ব বাড়লে পাতলা-সোজা চুল কোঁকড়া করতে সুবিধা হয়। কোঁকড়া করার জন্য ইলেকট্রিক কার্লিং রোলারে চুল ১০ মিনিট পেঁচিয়ে রাখলে কোঁকড়া হয়ে যায়। এ অবস্থায় দীর্ঘ সময় রাখতে চাইলে চুলে স্প্রে ব্যবহার করা ভালো।যা যা দরকারঘরে বসে চুলের ভোল বদলাতে প্রয়োজন হয় বিভিন্ন আকারের ক্লিপ, খোঁপার কাঁটা, আয়রন মেশিন, ব্লো ড্রাই মেশিন, চিরুনি, কোঁকড়া করার জন্য ইলেকট্রিক কার্লিং রোলার, চুলের ধরন বুঝে স্প্রে, মুজ ও চুলের সুরক্ষায় আয়রন সিরাম।সতর্কতাচুল নিজের মনমতো সাজিয়েই তো শেষ নয়। এরপর দরকার বিশেষ যত্ন। দীর্ঘ সময় হেয়ার স্প্রে ব্যবহার করার ফলে চুলের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করতে হবে। আয়রন করার আগে সিরাম ব্যবহার করলে চুলে আয়রনের তাপ খুব বেশি ক্ষতি করে না। আবার মাঝেমধ্যে চুলে তেল গরম করে ম্যাসাজ করার পরামর্শ দেন এই রূপবিশেষজ্ঞ।