চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগ ২৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ওই দিন রাতে ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে মেহেদী হাসানকে আহ্বায়ক এবং মোসলেহ উদ্দিন, আবদুল আওয়াল, আবদুল্লাহ আল মামুন, শামসুর রহমান, সৈয়দ তানভীর, আশরাফুল নাঈম ও শামীম তালহাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ১৭ জন সদস্য।