চুয়েট পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৪ মার্চ দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত প্রদর্শনীতে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ১২০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মাহমুদ ওমর ইমাম, হযরত আলী এবং পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কোর্স তত্ত্বাবধায়ক সহকারী মো. তারেকুল ইসলাম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রদর্শনীতে ভূমিকম্প প্রতিরোধী ভবন, সড়ক বা মহাসড়কে ট্রাফিক সমস্যা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নানা ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রায় ৬০টি প্রকল্প প্রদর্শিত হয়।